1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বঙ্গোপসাগরে নিখোঁজ ১৩ জেলে, উদ্ধার অভিযানের দাবিতে সড়ক অবরোধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বঙ্গোপসাগরে নিখোঁজ ১৩ জেলে, উদ্ধার অভিযানের দাবিতে সড়ক অবরোধ

প্রতিনিধি

বঙ্গোপসাগরে নিখোঁজ ১৩ জেলে, উদ্ধার অভিযানের দাবিতে সড়ক অবরোধ
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ১৪ দিন পার হলেও এখনো তাদের কোনো খোঁজ মিলেনি। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাদের স্বজনরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে টানা দুই ঘণ্টা লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলবার সিকদার সড়কের দালাল বাজার এলাকায় তারা সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে স্বজনরা অবরোধ তুলে নেন।

এর আগে ২৩ নভেম্বর ‘বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৩ জেলে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, গত ১০ নভেম্বর পাঁচ দিনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জেলে একটি ফিশিং বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ১১ তারিখ ট্রলারটি বিচ্ছিন্ন হয়ে তারা নিখোঁজ হন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও উদ্ধার অভিযানে কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে দরিদ্র এসব পরিবারের। তাই বাধ্য হয়ে তারা সাগরে উদ্ধার অভিযান শুরুর দাবিতে সড়ক অবরোধ করেন। স্বজনদের ভাষায়, নিখোঁজ জেলেরা কোথায় এবং কেমন অবস্থায় আছেন তা তারা কিছুই জানেন না।

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জেলে পরিবারগুলোর উদ্দেশে বলেন, নিখোঁজদের খোঁজে কোস্ট গার্ড ইতোমধ্যে বঙ্গোপসাগরে কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি জেলে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে প্রশাসন সর্বোচ্চ সরকারি সহায়তা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন ট্রলার মালিক ফারুক (৫৩), মো. জাহাঙ্গীর (৩৮), মো. শামিম (২৩), মো. খোকন (৩৫), মো. সজিব (২২), মো. আলম (৪৬), হেলাল উদ্দিন (৪০), মো. ফারুক (৪২), মাকসুদুর রহমান (৪২), ছাব্বির (২৫) এবং নাছির, আব্দুল মালেক, মাকসুদ। তাদের সবার বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!