1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথমবার বিএনপির সভায় বক্তব্য দিলেন জায়মা রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রথমবার বিএনপির সভায় বক্তব্য দিলেন জায়মা রহমান

প্রতিনিধি

প্রথমবার বিএনপির সভায় বক্তব্য দিলেন জায়মা রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক ভার্চুয়াল সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমান। এর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) এ ভার্চুয়াল সভা হয়। সভায় বাংলাদেশ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল যুক্ত ছিলেন।
৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, থ্যাংক ইউ সবাই। এত কষ্ট করে যে আপনারা সবাই এসেছেন, এতো কাজ যে করেছেন। আপনাদের চিন্তাভাবনায় কী অসুবিধা-সুবিধা, এটাও বললেন। আমরা যেন… আজ কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ হয়েছে। রিজভী (রুহুল কবির রিজভী) আঙ্কেলও নোট নিয়েছেন, পাভেল (মওদুদ হোসেন পাভেল) আঙ্কেলও। আমরা হয়তো বা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি।
তিনি আরো বলেন, অবশ্যই কাজটা যেন এগিয়ে যায়। সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত। উই শুড হেল্প ইচ আদার, হোয়াট পসিবল। খোকন (মাহবুব উদ্দিন খোকন) আংকেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সময় অনুযায়ী কিভাবে কিভাবে করা উচিত। ওটা যেন আমরা দেরি না করি। আর এখানে যে স্কেজুলটা আছে, ওইভাবে ওই অনুযায়ী প্যারাটাইজ করে কাজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ।’
প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন বলেন, ব্যারিস্টার জাইমা রহমান রোববার একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন। সেখানে তিনি বক্তব্যও রেখেছিলেন। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, জাইমা রহমান বাবা-মায়ের সঙ্গে ২০০৮ সালে লন্ডন যান। সেখানে তিনি স্কুল, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা নেন। লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!