1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দল থেকে সুখবর পেলেন বিএনপির ২০ নেতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দল থেকে সুখবর পেলেন বিএনপির ২০ নেতা

প্রতিনিধি

দল থেকে সুখবর পেলেন বিএনপির ২০ নেতা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে দেশের বিভিন্ন ইউনিটের বহিষ্কার হওয়া ২০ নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রোববার (২৩ নভেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল ও পাইগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তাদের মধ্যে রয়েছে, সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল জব্বার, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক স্বপন মিয়া ও এম রিফাত বিন জিয়া, কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, জেলা বিএনপির নারীবিষয়ক সম্পাদক নাছিমা আক্তার (বকুল), পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল ও সাবেক সদস্য সাহাব উদ্দিন সাহেদ।

এ ছাড়া সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শেখ আবদুর রউফ, ফরিদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসরিন পারভীন মুক্তি ও সাবেক সদস্য জিয়াউর রহমান, টাঙ্গাইল সদর থানার সদস্য আজহারুল ইসলাম লাবু, রৌমারী উপজেলার সহসভাপতি ইমান আলী, হাতীবান্ধা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মাকতুফা ওয়াসিম (বেলী), বোদা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব লাইসাবেক যুগ্ম আহ্বায়ক নাজমা হক এবং গোমস্তাপুর উপজেলার বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি নেতা খন্দকার আবু সালে ইব্রাহিম গত বছরের ২২ মার্চ স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তার আবেদন পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্তে পদত্যাগপত্রও বাতিল করা হয়েছিল

কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ বলেন, কেন্দ্রীয় বিএনপি নুরুল আমিনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি একটি যুগপোযোগী সিধান্ত নেওয়া হয়েছে। তার মতো দুর্দীনের কান্ডারি এমন নেতার বিএনপিতে প্রয়োজন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!