1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জে শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ষাটোর্ধ ব্যক্তি আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ষাটোর্ধ ব্যক্তি আটক

প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ্ আরফিন বাজার এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে আব্দুল মতলিব মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় আউয়ালের বিল্ডিংয়ের দোতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শিশুটিকে কৌশলে কক্ষে ডেকে নিয়ে অনৈতিক আচরণের চেষ্টা করেন আব্দুল মতলিব মিয়া। শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন। পরে জনতার সহায়তায় পুলিশ এসে তাকে থানা হেফাজতে নেয়।

গ্রেপ্তারকৃত মতলিব মিয়া উপজেলার জালিয়ারপার গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, “ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। শিশু নির্যাতন আইনে মামলা নেওয়া হয়েছে, এবং তাকে কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!