1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে যুবককে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোহাম্মদপুরে যুবককে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা সংক্রান্ত তথ্য সেনাবাহিনীকে দেওয়ার অভিযোগে শামশাদ নামে এক যুবককে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে মাদক কারবারি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মী।

গতকাল শনিবার বিকেল ৩টার দিকে মোহাম্মদপুরের আজিজ মহল্লা এলাকা থেকে একদল লোক তাকে তুলে নেয়। রোববার বিষয়টি জানান তার বড় ভাই মেরাজ। তিনি বলেন, শামশাদকে জেনেভা ক্যাম্পের সি ব্লকের একটি কক্ষে নিয়ে ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করা হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে মুন্না, আজম, তানভীর, ইস্তিয়াক, পলাশ ও সুমন মিলে পিটিয়েছে।

তিনি আরও জানান, শামশাদের অবস্থান জানতে পেরে মহারাজ পুলিশকে সঙ্গে নিয়ে ক্যাম্পে যান। তবে, পুলিশ যাওয়ার আগাম খবর পেয়ে অভিযুক্তরা স্থান পরিবর্তন করে। পরে তিনি কাছাকাছি সেনা ক্যাম্পের সহায়তা চান। বিকেল ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বাইরে রক্তাক্ত অবস্থায় শামশাদকে পাওয়া যায়।

ভুক্তভোগী ভাইয়ের বরাতে মেরাজ জানান, একপর্যায়ে শামশাদ নির্যাতনের কক্ষ থেকে পালাতে সক্ষম হন এবং পরে ক্যাম্পের ভেতরে একটি বাড়িতে আশ্রয় নেন। স্থানীয়দের সহায়তায় তিনি বোরকা পরে এলাকা ত্যাগ করেন। মেরাজ জানান, শীর্ষ মাদক কারবারীর গতকাল আমার ভাইকে সেনাবাহিনীর সোর্স সন্দেহে পাইওনিয়ার হাউস থেকে তুলে নিয়ে যায়। তাদের ধারণা সেনাবাহিনী অভিযান করলে তার ভাই বুনিয়া সোহেলের লোকজনকে ধরিয়ে দেয়।

ভুক্তভোগীর একাধিক ছবিতে দেখা যায়, তার শরীরজুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন। শরীরের বিভিন্ন জায়গায় নীল ফোলা ও অসংখ্য দাগ রয়েছে। জেনেভা ক্যাম্প সূত্রে জানা গেছে, শামশাদকে তুলে নেওয়া ব্যক্তিরা শান্তি গ্রুপ নামে পরিচিত। এই গ্রুপটির নেতৃত্ব দেন বোমা কারিগর কোবলা মুন্না। তিনি বিভিন্ন মাদক কারবারি চক্রের হয়ে স্পট নিয়ন্ত্রণ ও মারামারি করে থাকেন। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন বলেন, শামশাদকে নির্যাতনের ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!