1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন : ফারুক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন : ফারুক

প্রতিনিধি

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিলেন। বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিলেন। বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বন্ধ করে রেখেছিলে। কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি!
অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথানত করেননি। তারা বিশ্বাস করতেন, একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে। আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।
জয়নুল আবদীন ফারুক বলেন, আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে আঁতাত করে যারা নির্বাচন ব্যাহত করতে চান, তাদের বলতে চাই, এতে কোনো লাভ হবে না। ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে, সে রায় কার্যকর করতে হবে। যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।
ফারুক আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সে নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে, তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে। কে নমিনেশন পেল, কে পেল না, এসব বাদ দিয়ে, দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরীফ নাগিব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!