1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শাপলাকলি প্রতীকের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের ৩ তলায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বলেন, সকাল সাড়ে ৯টায় থেকে ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার আজ ও আগামীকাল চলবে৷ এ পর্যন্ত সারা দেশের প্রায় ১৫০০ মনোনয়নপ্রত্যাশীদের দুদিনের এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এনসিপি থেকে মনোনয়ন নিলেন স্যালুট দেওয়া সেই রিকশা চালক
তিনি বলেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তিনি আরও বলেন, এনসিপি আশা করে, স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে।
এদিকে সকাল থেকেই সারাদেশ থেকে মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎকার দেয়ার জন্য শহীদ আবু সাঈদ কনভেনশন হলে উপস্থিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!