ইপেপার / প্রিন্ট
দুই বছর ছয় মাস পর অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। শনিবার (২২ নভেম্বর) লা লিগার ম্যাচে তারা আতিথ্য দেবে অ্যাথলেটিক বিলবাওকে। সংস্কার কাজ চলমান থাকায় দর্শকসংখ্যা সীমিত থাকবে ৪৫ হাজার ৪০১ জনে। তবে, দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে ফিরতে পারা বার্সেলোনার জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। বার্সেলোনার ক্যাম্প ন্যু পুনরায় খোলার পেছনে রয়েছে ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ সংস্কার প্রকল্প। ১.৫ বিলিয়ন ইউরো ব্যয়ে নির্মাণাধীন স্টেডিয়ামটি পুরোপুরি সম্পন্ন হলে ধারণক্ষমতা পৌঁছাবে ১ লাখ ৫ হাজারে।