1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : এ্যানি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : এ্যানি

প্রতিনিধি

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : এ্যানি
বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর কে ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

একটি ইসলামিক দলকে ইঙ্গিত করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকে তারা ওই হেলমেট বাহিনীর মতো হোন্ডা দিয়ে ভোঁ ভোঁ আওয়াজ করে বাইরে বাইরে ঘুরছে। বিএনপির রাজনীতিতে কোনো হোন্ডা থাকবে না। বিএনপির রাজনীতিতে কোনো গুন্ডা থাকবে না। আমাদের রাজনীতিতে থাকবে সাধারণ মানুষের র‌্যালি। থাকবে সাধারণ মানুষের আওয়াজ, মা-বোনদের আওয়াজ। অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র‌্যালি করে তারা বোঝাতে চায় হাজার হাজার লোক। বিএনপিতে এসব হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না। আমরা হোন্ডার আওয়াজ ও র‌্যালির কাছে কখনোই মাথা নত করিনি। এজন্যই বলছি হুন্ডা গেছে যেই পথে, আগামীতে হোন্ডা যারা চালাবে তারাও যাবে সেই পথে।’

তিনি আরও বলেন, যদি বিএনপি বাহির হয় তাহলে রাস্তায় জায়গা হবে না। কারণ ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে এ্যানি বলেন, কেউ হোন্ডার দিকে নজর দেবেন না। দুই-চারটা হোন্ডা থাকে। কিন্তু শত শত হোন্ডা থাকতে পারে না। হাজার হাজার হোন্ডা নিয়ে ভোট হয় না, গুন্ডামি হয়, অপরাজনীতি হয়। এই রাজনীতি থেকে আমরা ৫ আগস্ট বের হয়ে গেছি। তাহলে আবার কেন সেই হোন্ডা, সেই অপসংস্কৃতি। এগুলো করার কোনো সুযোগ নেই।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক। তিনি এই আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!