1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজাকারেরা ইলেকশনে পাস করলে বিষ খাব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজাকারেরা ইলেকশনে পাস করলে বিষ খাব

প্রতিনিধি

রাজাকারেরা ইলেকশনে পাস করলে বিষ খাব : ফজলুর রহমান
ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে রাজাকারেরা (জামায়াত) নির্বাচনে জিতলে এবং সরকার গঠন করলে বিষ খাবেন- বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে দয়া করে হাত তোলেন দেখি। রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি। একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরও বাংলাদেশে এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো! আমি বিষ খাইয়্যাম।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ফজলুর রহমান আরও বলেন, এরা যে বেঁচে আছে এটা শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে— ম্যাডাম আমাদের বাঁচান। তখন বাঁচাইছিল। আর এখন সাপ ফণা তুলছে। বিএনপিরে বলে চাঁন্দাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার—এগুলো জামায়াতে ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, এরা বেইমান, এরা অকৃতজ্ঞ। যারে দিয়া বাঁচে তারেই মারে। এদের মুখোশ উন্মোচিত।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধ পছন্দ করে, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ পছন্দ করে তাদের কাছেই ভোট চাই। ভোটারের ধর্ম আমার কাছে বিবেচ্য নয়— হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছেই ভোট চাই। এ কারণে তাদের কাছে ভোট চাই যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই দেশে স্বাধীন হয়েছিল।

সমাবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!