1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেছারাবাদ উপজেলা শিক্ষক পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নেছারাবাদ উপজেলা শিক্ষক পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু ইউসুফ, নেছারাবাদ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন–এর সাথে নেছারাবাদ উপজেলা শিক্ষক পরিবারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ নভেম্বর ২০২৫ সকাল ১০ টায় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষক পরিবারের পক্ষ থেকে প্রার্থীকে স্বাগত জানানো হয় এবং স্থানীয় শিক্ষা ব্যবস্থা, শিক্ষক সমাজের ন্যায্য দাবি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, সরকারের বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে দেশের শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে উপেক্ষিত। এসব সমস্যা সমাধানে এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
সরার আর্থ নজরুল ইসলাম খান, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফরিদ, আলহাজ্ব কাজী কামাল হোসেন, মোঃ মইনুল হাসান, মোঃ হাফিজ সিকদার, মোঃ ওয়াহিদুজ্জামান (মানিক), মোঃ মেহেদী সরোয়ার, মোশতাক আহমেদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, মোঃ এনামুল হক, মোঃ ফারুক হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মাসুদ কবিরসহ শিক্ষক পরিবারের আরও বহু সদস্য।

বক্তারা জানান, দেশের শিক্ষা খাতকে এগিয়ে নিতে এবং নেছারাবাদ-স্বরূপকাঠী অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষা, শিক্ষকদের নিরাপত্তা ও প্রাপ্য সম্মান নিশ্চিত করতে যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। এসময় তারা একযোগে আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শিক্ষাবান্ধব প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!