1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের স্কোয়াড নিয়ে মিলল আভাস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের স্কোয়াড নিয়ে মিলল আভাস

প্রতিনিধি

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই আসরে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। বৈশ্বিক আসরে কারা খেলবে ভারতের হয়ে সেই প্রশ্ন অনেকেরই। এ নিয়ে আভাস দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রশ্ন উঠছে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল কেমন হবে? এ ব্যাপারে বড় আভাস দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত মাসে অস্ট্রেলিয়ায় ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এরপর ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে সূর্যকুমাররা। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ২১ জানুয়ারি থেকে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের।
দেশটির গণমাধ্যমের দাবি, নিউজিল্যান্ড সিরিজের জন্য যে দল ঘোষণা করা হবে তারাই থাকবে বিশ্বকাপ দলে। কেবল ইনজুরি হলে বিশ্বকাপ দলে পরিবর্তন আনা হতে পারে। অন্যথায়, নিউজিল্যান্ড সিরিজের দলকেই বিশ্বকাপে দেখা যাবে ভারতের জার্সিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র ১০ টি-টোয়েন্টি বাকি। তাই চোটের কারণে যদি কেউ বাদ না পড়ে, তাহলে দলে খুব বেশি পরিবর্তন দেখা যাবে না। নিউজিল্যান্ড সিরিজের দল থেকে পরিবর্তন আনা হবে না।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!