1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আসামি গ্রেফতার করছে পুলিশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আসামি গ্রেফতার করছে পুলিশ

মোহাম্মদ তৌহিদ / নিজস্ব প্রতিবেদক:(চট্টগ্রাম)

পুলশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলি সহ তিনজনকে গ্রেফতার করছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার যৌথ অভিযানে এসব অস্ত্র-গুলিসহ জহির আহাম্মদ, মোঃ সাকিবুল ইসলাম ও রানা নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গত (১৭ ও ১৮নবেম্বর) জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক টিম রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহাম্মদ এর মুদি দোকানের ভিতর অভিযান পরিচালনা করে থেকে, মুদি দোকানদার জহির আহাম্মদ–কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামী জহিরের মুদি দোকানের দক্ষিণ পাশে নিচের তাক থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি পিস্তলের ম্যাগাজিন তার নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামী জহিরের দেওয়া তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার অফিসার ফোর্সের যৌথ অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা হতে আসামী মোঃ সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন রাউজান থানাধীন নোয়াপাড়া গ্রামের চৌধুরীহাট এলাকার মৃত অলি আহমেদ এর পুত্র জহির আহম্মদ (৫২),একই এলাকার মো. হাবিব’র পুত্র মো. সাকিবুল (২২),ও মো. হাবিব (ডাকু হাব্বে’র ) পুত্র মো. রানা।

এই পর্যন্ত চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা, হাটহাজারী থানা এবং রাউজান থানার বিশেষ অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে ৫টি মামলায় এ পর্যন্ত ৮জন আসামী গ্রেফতার করা হয়েছে।একটানা অভিযানে ১৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি, ২৪টি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, বলেন আমরা চট্টগ্রাম জেলা পুলিশ অপরাধের মূলোৎপাটন করতে প্রতিজ্ঞাবদ্ধ, নিরাপদ চট্টগ্রাম গড়ার দৃঢ় প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!