1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয়

প্রতিনিধি

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয়
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, বিগত সময়ে যেসব দল সরকার গঠন করে তারা নিজস্ব মতবাদে, নিজস্ব তন্ত্র-মন্ত্রে রাষ্ট্র পরিচালনা করেছে। নিজস্ব মতবাদে জাতি উপকৃত হয় না, নিজেরাই উপকৃত হয়। ইসলামী সমাজ বিনির্মাণ হলে সমাজ পরিচালিত হবে আল্লাহর দেওয়া বিধানে। আল্লাহর আইনে প্রতিটি নাগরিক সমানভাবে উপকৃত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে খিলগাঁও উত্তর থানা জামায়াতের (৩ নং ওয়ার্ড) উদ্যোগে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঢাকা-৯ সংসদীয় এলাকার বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত প্রতিষ্ঠাকাল থেকে এ দেশে আল্লাহর আইন কায়েমের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোর বৈষম্য দূর করে একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে আন্দোলন-সংগ্রাম করে আসছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াতের এই সংগ্রাম চলতেই থাকবে।

জামায়াত জাতিকে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দেয় তবে আমরা দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করবো। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত এবং ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করে একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তোলা হবে। জাতির প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীকে আহ্বান জানান।

মতবিনিময় সভার প্রধান আলোচক ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে অনেক সরকার আসছে-গেছে, কেউ ৬ দফা, কেউ ১৮ দফা, কেউ ৩১ দফার কথা বলে জাতিকে স্বপ্ন দেখিয়েছে। কিন্তু দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী ছাড়া কোনো দফা বাস্তবায়ন করেনি।

মানুষের তৈরি মতবাদে কখনো অন্য মানুষ বা জনগণ উপকৃত হয়নি উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, যিনি আইন তৈরি করেন তিনি নিজের ও নিজ দলের স্বার্থ রক্ষায় আইন তৈরি করেন। যার বাস্তবতা বিগত ৫৪ বছর। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে রাষ্ট্র আল্লাহর বিধানে পরিচালিত হবে। আল্লাহর আইনে কোনো বৈষম্য নেই। একক কাউকে সুবিধা দেওয়া এবং কাউকে বঞ্চিত করার সুযোগ নেই। সবার জন্য সমান অধিকার। আল্লাহ আইনে দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো ভিন্নতা নাই। মানুষ হিসেবে সবাই সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সকল বৈষম্যের শিকল ভেঙে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে তিনি উপস্থিত সবাইকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।

মহানগর মজলিসে শুরা সদস্য ও খিলগাঁও উত্তর থানা আমির মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং থানা বায়তুলমাল সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় রাজধানীর দক্ষিণ বনশ্রী একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা-৯ আসন পরিচালক মো. ফরিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মহানগর মজলিসে শুরা সদস্য যথাক্রমে এস. এম মাহমুদ হাসান, আশরাফুল আলম ইমন, মাওলানা মাহমুদুর রহমান, মো. জুলফিকার আলী, ৩ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!