1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল

প্রতিনিধি

নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীর সমর্থকরা। এই আসনে বিএনপি নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা রাত ৮টার দিকে ডা. ছালেক চৌধুরীর অনুসারীরা উপজেলা বিএনপির কার্যলায় থেকে একটি বিক্ষোভ ও মশাল মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধাণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যপী বিক্ষোভ করেন তারা।
এসময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান বদিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আওয়ামিলীগের সময় তাদের সঙ্গে আতাত করে ছিলো। সে একজন আওয়ামী লীগের দোষর। গত ১৭ বছর জেল জুলুম নির্যাতনের সময় সে নেতাকর্মীদের পাশে ছিল না। এ আসনে ডা. ছালেক চৌধুরীর চেয়ে জনপ্রিয় নেতা কেউ নেই। মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় ছিল। তার মনোনয়ন প্রত্যাহার করে না নিলে বিএনপি তাদের পুরানো ঘাঁটি হারাবে। আমরা চাই দ্রুত মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করে ডা.ছালেক চৌধুরীকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!