1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চাঁদপুরের খুদে ফুটবলার সোহানের সাক্ষাৎ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চাঁদপুরের খুদে ফুটবলার সোহানের সাক্ষাৎ

প্রতিনিধি

চাঁদপুরে মতলব উত্তরের ‘ক্ষুদে ফুটবলার’ সোহান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকায় ক্রীড়া উপদেষ্টার সরকারি বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার আমন্ত্রণে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন সোহান ও তার বাবা মো. সোহেল। সেখানে সোহান নিজের ফুটবলার হওয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে।
সাক্ষাৎ শেষে ক্রীড়া উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে লিখেন, ‘চাঁদপুরের মতলবে বাড়ি, তবে ৫ বছরের সোহানের স্বপ্নটা চাঁদকে ছুঁয়ে দেখার মতোই। সুযোগের অপ্রতুলতা সোহানকে আটকাতে পারেনি, ৫ বছরেই ফুটবল প্রতিভা দেখিয়ে দৃষ্টি কেড়েছেন দেশের মানুষের, নজরে এসেছেন ক্রীড়া উপদেষ্টারও।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ-ভারত ম্যাচের আগে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নিজের স্বপ্নের কথা তুলে ধরে ক্ষুদে ফুটবল প্রতিভা সোহান। তার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ ও ভবিষ্যৎ গড়ার সুযোগের ব্যবস্থা করা হয়েছে। সোহানের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে তাকে ফুটবল উপহার দেওয়া হয়।
এর আগে গত সোমবার (১০ নভেম্বর) রাত ৯টায় ক্রীড়া উপদেষ্টা তার ফেসবুকে ঘোষণা দেন, খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান। এই ঘোষণা মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন তোলে এবং সোহানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ আরও বাড়িয়ে দেয়।
শিশু সোহান প্রধানিয়া মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার ছেলে। সে বর্তমানে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!