1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনার রায় ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কে কঠোর নিরাপত্তা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শেখ হাসিনার রায় ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কে কঠোর নিরাপত্তা

প্রতিনিধি

কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়কে ঘিরে মাদারীপুরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই ঢাকা-বরিশাল মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও জেলা শহরে টহল কার্যক্রম পরিচালনা করছেন তারা।

তবে এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাদারীপুর পৌর বাস টার্মিনাল থেকে স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে দূরপাল্লার বাস। সাধারণ মানুষেরও পর্যাপ্ত উপস্থিতি রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে সে ব্যাপারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় সারারাত মাঠে ছিল পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। এ ছাড়া, ভোর থেকে কার্যক্রম চলমান রয়েছে। রায় ঘোষণার পর পরিস্থিতি বুঝে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বলেন, সড়ক ও মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। যাত্রী ও পথচারীদের নিরাপত্তায় যে কোনো বিশৃঙ্খলা রোধে প্রস্তুত রয়েছে। ৪ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে মাঠে কাজ করছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া, জেলা পুলিশের পাশাপাশি থানা পুলিশের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!