1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের ২৯ জেলেসহ ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশের ২৯ জেলেসহ ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড

প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে ফেলা চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলার ২৯ জেলে-মাঝিসহ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। শনিবার (১৫ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে। পরে ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ট্রলারটির নাম আমানা গণি।

ট্রলারটির মালিক সৈয়দ নূর জানান, গত ১২ নভেম্বর ট্রলারটি চট্টগ্রামের ফিশারিঘাট থেকে রওনা দেয়। যাত্রাবিরতি দিয়ে মহেশখালীর ধলঘাটা থেকে ১৩ নভেম্বর সকালের দিকে ট্রলারটি মাছ ধরতে সাগরে যায়। এতে দুই মাঝি, এক চালকসহ মোট ২৯ জন জেলে ছিলেন। শনিবার রাতেই মাঝিদের কাছ থেকে তারা জানতে পারেন, কুয়াশার মধ্যে পথ হারিয়ে সীমান্তের কাছাকাছি চলে যাওয়া অবস্থায় ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করেছে। বিষয়টি তারা মৎস্য অধিদপ্তরকেও জানিয়েছে। তবে কেন আটক করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি মালিকপক্ষ।

আটক হওয়া জেলেদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ জাহাঙ্গীর, তাঁর ভাই আবু বক্কর, চালক ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতু, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৈহিদসহ মোট ২৯ জন।

জেলে নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। নেছার জানিয়েছিলেন— তারা কুয়াশায় দিক হারিয়ে ফেলেছেন এবং অজানা দিকে চলে যাচ্ছেন। এরপর রাতে আর যোগাযোগ পাওয়া যায়নি। চট্টগ্রাম সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার বলেন, বিষয়টি আমি ভিন্ন মাধ্যমে শুনেছি। ট্রলারের মালিকপক্ষ আমাদের বিষয়টি লিখিতভাবে অবহিত করেননি। লিখিত কাগজ পেলে ট্রলার উদ্ধারের বিষয়ে পদক্ষেপ নেব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!