1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেন-জি আন্দোলনে উত্তাল মেক্সিকো - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জেন-জি আন্দোলনে উত্তাল মেক্সিকো

প্রতিনিধি

এক মেয়রের মৃত্যু ঘিরে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে জেন-জি। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সহিংসতায় রূপ নেওয়া এই আন্দোলনে ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের বেশিরভাগ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বলে জানা গেছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জেন-জিরা এই আন্দোলন শুরু করলেও সব বয়সী মানুষ গতকাল এতে যোগ দেয়। এছাড়া দেশটির বিরোধী দলও আন্দোলনে সমর্থন জানিয়েছে। রাজধানী মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ বলেছেন, “আন্দোলন দীর্ঘসময় শান্তিপূর্ণ ছিল। কিন্তু মুখ ঢাকা একটি দল সহিংসতা শুরু করে।”

তিনি জানিয়েছেন, পুলিশের ১০০ সদস্য আহত হয়েছেন। যারমধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অপরদিকে পুলিশের হামলায় ২০ বিক্ষোভকারী আহত হয়েছেন।প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় রয়েছেন। দেশটিতে তার এখনো জনপ্রিয়তা রয়েছে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জেরে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বিশেষ করে মিশোয়াকান রাজ্যের উরুয়াপানের মেয়র মাঞ্জো রদ্রিগেজ হত্যার শিকার হওয়ার পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এই মেয়র তার শহরে মাদক চোরাচালান গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছিলেন। তখনই তাকে হত্যা করা হয়। রোসা মারিয়া আভিলা নামে ৬৫ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেছেন, “এই মেয়র ছিলেন এমন এক ব্যক্তি যিনি অপরাধীদের শায়েস্তা করতে পুলিশ সদস্যদের পাহাড়ি এলাকায় পাঠাচ্ছিলেন। সন্ত্রাসীদের প্রতিরোধ করার সাহস ছিল তার।”

আন্দ্রেস মাসা নামে ২৯ বছর বয়সী আরেক বিক্ষোভকারী বলেন, “আমাদের আরও নিরাপত্তা প্রয়োজন।”

বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হয়েছিলেন। এ সময় তারা ভবনটির চারপাশে থাকা কিছু লোহার বেড়া ভেঙে ফেলেন। এরপরই সহিংসতা শুরু হয়। পুলিশ তখন কাঁদানে গ্যাস ও অগ্নিনির্বাপক দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!