1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধভাবে বালু উত্তোলন : সাঙ্গু থেকে দুই ড্রেজারসহ চারজন আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অবৈধভাবে বালু উত্তোলন : সাঙ্গু থেকে দুই ড্রেজারসহ চারজন আটক

প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু নদীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। রোববার (১৬ নভেম্বর) ইউনিয়নের পশ্চিম পুকুরিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে দুটি ড্রেজার (বালিবাহী বাল্কহেড) জব্দ ও চারজনকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, পুকুরিয়া ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ও উত্তর পুকুরিয়া এলাকার সীমানায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে দিন–রাত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর দুই তীরের বসতবাড়ি, চাষযোগ্য জমি এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়ে। ড্রেজারের শব্দে স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় পটিয়ার শোভনদণ্ডী এলাকার বাসিন্দা মো. এরশাদের মালিকানাধীন দুটি ড্রেজার দিয়ে নদীর তলদেশ ভেদ করে ভূগর্ভস্থ বালু উত্তোলনের তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন্দ। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে চারজনকে আটক করেন। পরে দুটি ড্রেজার জব্দ করে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারিদ আহমদের জিম্মায় দেওয়া হয়। অভিযারে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ও বিদুয়ানুল করিম উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!