1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

প্রতিনিধি

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, আবদুল বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি হেঁটে বাংলামোটরে তার অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন। আহত আবদুল বাসির বলেন, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলাম। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। আমার ধারণা, ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়েছে হয়ত।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ বিষয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়া সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ‌এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এছাড়া রাত ৮টা ২০ মিনিটের দিকে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে শেরেবাংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, এডিবি ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আসামিদের আটক করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। অন্যদিকে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্ম ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, আজ রাতে বিমানবন্দর রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ‌এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ‌ বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনা ফল থেকে পালিয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!