1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিহারে নির্বাচন : গতবারের তুলনায় অর্ধেকে নামল মুসলিম বিধায়কের সংখ্যা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিহারে নির্বাচন : গতবারের তুলনায় অর্ধেকে নামল মুসলিম বিধায়কের সংখ্যা

প্রতিনিধি

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভায় ২০২০ সালের নির্বাচনে যত সংখ্যক মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, এবারের নির্বাচনে বিজয়ী হয়েছেন তার প্রায় অর্ধেক সংখ্যক। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিহারের বিধাসনসভায় মোট আসনসংখ্যা ২৪৩টি। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জেলার আসন থেকে জয়ী হয়েছেন মাত্র ১০ জন প্রার্থী। এই দশজনের মধ্যে ৫জন আবার বিহারভিত্তিক কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন; তারা তেলেঙ্গানাভিত্তিক রাজনৈতিক দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)।
বিজয়ী বাকি ৫ জন বিধায়কের মধ্যে মধ্যে একজন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের, বাকি চারজনের ২ জন কংগ্রেস এবং ২ জন তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী ছিলেন।
এর আগে ২০২০ সালে বিধানসভা নির্বাচন হয়েছিল বিহারে। সেই নির্বাচনে ১৯ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছিলেন। তার আগে ২০১৫ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ২৪ জন মুসলিম প্রার্থী।
২০২২-’২৩ সালে জনশুমারি হয়েছিল বিহারে। সেই শুমারির ফলাফল বলছে, ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে মুসলিমদের সংখ্যা ১৩ কোটি ৭ লাখ, অর্থাৎ শতকরা হিসেবে বিহারের মোট জনসংখ্যার ১৭ দশমিক ৭ শতাংশ মুসলিম। কিন্তু বিধানসভায় সে রাজ্যের প্রধান সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নেই। ২০১৫ ও ’২০ সালে যেখানে বিহারের বিধানসভায় মুসলিমদের আনুপাতিক প্রতিনিধিত্ব ছিল যথাক্রমে ৯ দশমিক ৮৭ এবং ৭ দশমিক ৮ শতাংশ, সেখানে এবার তা নেমে এসেছে ৫ শতাংশেরও নিচে।
ভারতের রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের মতে, গত সাত দশকের মধ্যে এবারই সবচেয়ে কম সংখ্যক মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন বিহারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!