1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীনা সেনাবাহিনীর হাতে মার্কিন তথ্য তুলে দেওয়ার অভিযোগ অস্বীকার আলিবাবার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

চীনা সেনাবাহিনীর হাতে মার্কিন তথ্য তুলে দেওয়ার অভিযোগ অস্বীকার আলিবাবার

প্রতিনিধি

চীনা টেক জায়ান্ট আলিবাবা বেইজিংকে যুক্তরাষ্ট্রকে নিশানা করতে সাহায্য করার অভিযোগটি অস্বীকার করেছে। এএফপিকে তারা জানিয়েছে যে, সাম্প্রতিক যে প্রতিবেদনে এ অভিযোগ তোলা হয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা’।
আজ ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলিবাবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনা সামরিক ‘অপারেশনগুলোর’ জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। হোয়াইট হাউজ থেকে পাওয়া একটি মেমোর সূত্রে এ প্রতিবেদন করেছে তারা।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওই মেমোতে দাবি করা হয়েছে যে আলিবাবা চীনা কর্তৃপক্ষ এবং পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) গ্রাহকের তথ্য, যেমন: আইপি অ্যাড্রেস, ওয়াইফাই তথ্য এবং পেমেন্ট রেকর্ড তুলে দেয়।
ফিনান্সিয়াল টাইমস জানায় যে তারা নিজেরা এই দাবিগুলো যাচাই করতে পারেনি, তবে উল্লেখ করেছে যে হোয়াইট হাউস মনে করে এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এর প্রেক্ষিতে আলিবাবা গ্রুপের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ওই প্রতিবেদনের দাবি এবং ইঙ্গিতগুলো সম্পূর্ণ মিথ্যা।
হ্যাংঝৌ-ভিত্তিক এই সংস্থাটি মেমোটিকে একটি ‘বিদ্বেষপূর্ণ জনসংযোগ কার্যক্রম’ আখ্যায়িত করে বলছে, এটা এমন কারও কাছ থেকে এসেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের চীনের সাথে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে।
এই বিরোধ বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান সন্দেহের বিষয়টি আবারও তুলে ধরেছে। বহুদিন ধরে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় রয়েছে দেশ দুটি।
জানুয়ারিতে আবার ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। কয়েক মাস ধরে পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর, দু’পক্ষ গত মাসের শেষে এক বছরের জন্য বিরতিতে সম্মত হন।
যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাসের একজন মুখপাত্রও এই মেমোর দাবির খবর অস্বীকার করেছেন। লিউ পেংইউ ‘এক্স’-এ এক বিবৃতিতে বলেন, চীনা সরকার… স্থানীয় আইন লঙ্ঘন করে বিদেশি দেশগুলো থেকে কোনো তথ্য সংগ্রহ বা সরবরাহ করার জন্য কোনো কোম্পানি বা ব্যক্তিকে কখনওই ব্যবহার করবে না।
চীনের সম্ভাব্য গুপ্তচরবৃত্তির বিষয়ে ওয়াশিংটনে ক্রমবর্ধমান উদ্বেগ আরও বাড়িয়ে দিল এই প্রতিবেদন।
বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রোপিক জানিয়েছে যে, তারা প্রথম কোনো এআই দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত সাইবার-গুপ্তচরবৃত্তি অভিযান শনাক্ত করে তা ঠেকিয়ে দিয়েছে।
অ্যানথ্রোপিকের দাবি, চীনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জিটিজি-১০০২ নামে একটি গ্রুপ এই হামলা চালিয়েছে।
শুক্রবার একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান যে তিনি এ বিষয়ে অবগত নন এবং বেইজিং সবসময়ই হ্যাকিং কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!