1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সামলেছিল ছাত্রশিবির মেডিকেল জোন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সামলেছিল ছাত্রশিবির মেডিকেল জোন

প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন সবচেয়ে আগে এগিয়ে এসেছিল বলে জানিয়েছেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম। সেই সময়ের চিকিৎসক সংকটের কঠিন মুহূর্তে শিবিরের মেডিকেল শাখার সদস্যরাই পুরো তদারকি করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রশিবির মেডিকেল জোন শাখার নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব দাবি করেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার দুপুরে নবীনবরণ আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখা। ঢাকার সব মেডিকেল ক্যাম্পাস মিলিয়ে গঠিত এই শাখা এবারই প্রথমবার প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ডাকসু ভিপি বলেন, জুলাই বিপ্লবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইবোনদের রক্তাক্ত করেছিল, তখন সবার আগে পাশে দাঁড়িয়েছিল ছাত্রশিবিরের মেডিকেল জোনের ভাইয়েরা। সেদিন হাসপাতালে যে পরিমাণ রোগী ছিল, সে তুলনায় চিকিৎসক ছিল না। ওই সংকট সামলেছে ছাত্রশিবিরের মেডিকেল টিম।

তিনি অভিযোগ করেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের হাসপাতালে হামলা করে, ঠিক সেই কায়দায় ১৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগ বারবার হামলা চালিয়েছে। ওই সময় আহতদের চিকিৎসার সামগ্রিক তদারকি করেছেন মেডিকেল জোনের শিবিরকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন শাখা সভাপতি ডা. যায়েদ আহমাদ। সঞ্চালনায় ছিলেন শাখার সেক্রেটারি ডা. জুলফিকার আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত। তিনি চিকিৎসা শিক্ষার নতুন ইন্টিগ্রেটেড কারিকুলাম সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব পরামর্শ দেন। তিনি বলেন, আগের মতো বিচ্ছিন্নভাবে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি নয়- বর্তমান কাঠামো শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা তৈরি করছে।

বিশেষ আলোচনায় অংশ নেন ছাত্রলীগের হাতে নিপীড়নের শিকার শিবিরের সাবেক কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এবং সাবেক মেডিকেল জোন সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান। তিনি স্মরণ করিয়ে দেন হল দখল, সিট বণ্টনে বৈষম্য এবং জবরদস্তিমূলক রাজনীতির অভিজ্ঞতা।

সভাপতির বক্তব্যে ডা. যায়েদ আহমাদ বলেন, মেডিকেল জোনের নবীনবরণ আয়োজন শিবিরের নতুন ধারার সূচনা করেছে।

তিনি বলেন, অতীতের স্বৈরাচারী সময়ে হলে থাকার জন্য শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক কাজে ব্যবহার করা হতো, পাঁচ আগস্টের পর এসব দুঃশাসনের অবসান হয়েছে। অনুষ্ঠানে দেড় হাজারের মতো নতুন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!