1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে ইয়াসমিন আক্তার সাকি (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ৮ নম্বর ওয়ার্ডের মানিকপুর মনু তালুকদার বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ পাওয়া যায়। ইয়াসমিন আক্তার ওই এলাকার বাসিন্দা কৃষক বাদশা মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ফজরের নামাজ শেষে বাদশা মিয়া নাস্তা করে কৃষিকাজের জন্য মাঠে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের সামনে গোয়ালঘরে গিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় স্ত্রীর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াসিন জানান, গোয়ালঘর থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!