1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর মিলল যুবকের মরদেহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর মিলল যুবকের মরদেহ

প্রতিনিধি

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা
মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম মুন্সী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবারর) সকালে জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি কাজী বাড়ির পিছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

সাইফুল একই উপজেলার খাসেরহাট ইউনিয়নের স্ন্যানঘাটা গ্রামের শামসুল হক মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ৩ বছর আগে দেশে আসেন

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সাইফুলকে ফোন করে ডেকে নেন অজ্ঞাত এক ব্যক্তি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
আজ সকালে কাজী বাড়ির পিছনের পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কালকিনি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পরিচয় নিশ্চিত করেন নিহতের পরিবারের লোকজন। এরপর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, নিহত সাইফুল গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তবে থানায় কোনো জিডি বা অভিযোগ করেনি পরিবার। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা এখনই কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট হাতে পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!