1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পেঁয়াজ আমদানির জন্য দুই হাজারের বেশি আবেদন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পেঁয়াজ আমদানির জন্য দুই হাজারের বেশি আবেদন

প্রতিনিধি

পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন পড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পেঁয়াজের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এবার পেঁয়াজের দাম হঠাৎ বাজারে একটুখানি বেড়ে গেছে। কিন্তু আপনারা জানেন যে আমরা পেঁয়াজের জন্য কিন্তু অনেকগুলো হাইফ্লো মেশিন দিয়েছি। এজন্য এবার পেঁয়াজ আমদানি ওরকম করতে হয়নি। মনে হয় আমদানি করতেও হবে না। তবে আমদানি করার জন্য দুই হাজারের উপরে এপ্লিকেশন করছে লোকজন। আমদানিটা করলে কৃষকরা একটা বড় ধরনের সাফার করবে।

তিনি বলেন, আমাদের পেঁয়াজের কোনো ঘাটতি হবে না। কিন্তু কিছু দুষ্কৃতিকারী দামটা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না। আমরা সবাই যদি চেষ্টা করি তারা এই দুর্নীতি করতে সফল হবে না। আমাদের আমদানি করার ওরকম ইচ্ছে নেই। আমাদের হয়তো আমদানির অনুমতি দিতে হবে না। কিন্তু আমাদের যে প্রোডাকশন হয়েছে, কৃষকরা যে উৎপাদন করছে সেটা দিয়ে ভোক্তাদের চাহিদা মিটে যাবে।

বাজারে আমনের চাষ ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি ৩৪ টাকা, ৩৯ টাকা, আতপ ও সিদ্ধ চাল ৫০ টাকা কেজি। সবজির উৎপাদনও খুবই ভালো। উপদেষ্টা বলেন, বাজারে সবজির যে দাম, সেটা যৌক্তিক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এবার আলু চাষিরা বড় ধরনের মার খেয়েছেন। এবার তারা ভালো দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!