1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাশকতা রোধে আমিন বাজারে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নাশকতা রোধে আমিন বাজারে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট

প্রতিনিধি

আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর প্রবেশ পথ সাভারের আমিন বাজারে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এসময় নাশকতা রোধে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ যাত্রীবাহী বাসের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে ঢাকামুখি লেনে এ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে সাভার মডেল থানার পুলিশ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল কম রয়েছে। তবে ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের ঢাকামুখি লেনে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা  বলেন, আগামীকালের লকডাউনকে সামনে রেখে মানুষের জান মালের নিরাপত্তা রক্ষায় আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে। এসময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। জনগণের স্বার্থে সড়কে তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!