1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে বাসে আগুন , আ.লীগ নেতা গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ময়মনসিংহে বাসে আগুন , আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।

তিনি ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি জড়িত অন্যরাও দ্রুত গ্রেপ্তার হবে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ভালুকজান এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মী মাস্ক পরা অবস্থায় পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যান। এতে বাসটিতে ঘুমন্ত অবস্থায় পুড়ে অঙ্গার হয়ে যান চালক জুলহাস মিয়া (৩৫)। তিনি স্থানীয় কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মো. সাজু মিয়ার ছেলে।

এদিকে গতকাল (১১ নভেম্বর) রাতে বাসে আগুন দিয়ে চালক জুলহাস মিয়া হত্যার ঘটনায় নিহতের বোন মোছা. ময়না আক্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন।

ফুলবাড়ীয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত একজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!