1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে চাল-পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চট্টগ্রামে চাল-পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

প্রতিনিধি

চট্টগ্রাম নগরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে খাতুনগঞ্জ ও পাহাড়তলী পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স। মঙ্গলবার (১১ নভেম্বর) পাহাড়তলী বাজার এলাকায় চাল ও পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাট্টলী সার্কেলেরর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। অভিযানে পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না টাঙানো এবং লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে ২টি মামলা দায়ের ও সংশ্লিষ্ট ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে একই দিন খাতুনগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের বিভিন্ন আড়তে মনিটরিং অভিযান চালায় জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ দল। দলের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা। এ সময় আড়তগুলোর মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে ৫টি মামলা দায়ের এবং ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ন্যায্য মূল্য নিশ্চিত করা, মজুতদারি ও অনিয়ম রোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে বাজারে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!