1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তাসকিন-সাইফের সঙ্গে চুক্তি করল ঢাকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তাসকিন-সাইফের সঙ্গে চুক্তি করল ঢাকা

প্রতিনিধি

আগেই জানা গিয়েছিল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারের সঙ্গে এবার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকায় তাসকিনের পাশাপাশি খেলবেন আরেক তারকা সাইফ হাসান। দুজনের সঙ্গেই আজ চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে দলটি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ক্যাপিটালসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিব ইসলাম এবং অপারেশন ম্যানেজার কে এম আলী হোসেন রাজু।

সর্বশেষ আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন। কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন। এবার এই ফ্র্যাঞ্চাইজিটি প্রতিযোগিতায় নেই। এ সুযোগেই তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ঢাকা।

সর্বশেষ বিপিএলের যে দুটি দল এবার টিকে গেছে, তার একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গেল আসরে প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়ে মাঠের বাইরে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল। যদিও মাঠের পারফরম্যান্সে তেমন ছাপ দেখা যায়নি। তবে এবার তাসকিন-সাইফদের মতো তারকাকে দলে ভিড়িয়ে চমক দিলো তারা।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। তার আগে চলতি মাসের ২১ তারিখ নিলাম অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!