1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : উপদেষ্টা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : উপদেষ্টা

প্রতিনিধি

সরকার শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম অধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, আগামী ২০ নভেম্বর আইএলওর সাধারণ সভায় আমরা এ বিষয়টি উপস্থাপন করব। শ্রমিকদের অধিকার রক্ষায় এবং দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাংলাদেশ যেন জোরালো ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে।

উপদেষ্টা বলেন, এর চেয়ে ভালো শ্রম আইন আপনারা আর পাবেন না, যা দীর্ঘদিনের দাবি ছিল। এবার শ্রম আইনে যে অগ্রগতি হয়েছে তা আপনারা গ্রহণ করুন। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সেটি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। অনেক প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছে, যার ফলে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে।

উপদেষ্টা আরও বলেন, শ্রম সম্পর্কের ভারসাম্য রক্ষায় মালিক, শ্রমিক ও নাগরিক সমাজ– সব পক্ষেরই দায়িত্ব রয়েছে। এনজিওগুলো শ্রমিক ও শ্রমিকনেতাদের প্রশিক্ষণ দিতে পারে। কারণ, প্রশিক্ষণ ছাড়া নেতৃত্ব দিলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার উল্লিখিত তিনটি কনভেনশন অনুসমর্থন শ্রমিকদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যা শ্রম খাতের সব সামাজিক অংশীদারদের আন্তর্জাতিক শ্রমমান যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণে ভূমিকা রাখবে। এ তিনটি কনভেনশন অনুস্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হলো।

আলোচনায় অংশগ্রহণকারীরা আইএলও কনভেনশন (১৫৫, ১৮৭ ও ১৯০) অনুস্বাক্ষরের জন্য অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান এবং এর দ্রুত বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন– শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্যাব-এর চেয়ারপারসন এএইচএম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, আইএলও-এর প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিষ দামলে, প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা এবং শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!