1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১২

প্রতিনিধি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন। মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত চত্বরের এই ঘটনাকে ‌‌‘‘আত্মঘাতী বিস্ফোরণ’’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য ‘‘এক সতর্কবার্তা’’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা কিংবা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্কবার্তা।

তিনি বলেন, ‘‘এমন পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা অর্থহীন।’’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আদিালত চত্বরের নিরাপত্তা বেষ্টনীর কাছে পেছনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা যায়।

ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের আইনজীবী রুস্তম মালিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘আমি গাড়ি পার্ক করে ভবনে ঢোকার সঙ্গে সঙ্গে ফটকের পাশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে গেছে এবং আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’ ‘‘আদালত চত্বর এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষও আদালত ভবনের ভেতরে ঢুকে পড়েছে। আমি ফটকের সামনে দু’জনের মৃতদেহ দেখেছি। ওই সময় কয়েকটি গাড়িতে আগুন জ্বলছিল।’’

ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, স্থানীয় সময় বেলা ১২টা ৩৯ মিনিটের দিকে কাছেরিতে (জেলা আদালত) আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে…। এতে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।

সূত্র: এএফপি, ডন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!