1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নয়াদিল্লিতে বিস্ফোরনের পর মুম্বাই, উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নয়াদিল্লিতে বিস্ফোরনের পর মুম্বাই, উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি

প্রতিনিধি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লির অন্যতম জনাকীর্ণ এলাকা লাল কেল্লার একটি মেট্রো রেলস্টেশনের ফটকের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবি ও ফিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে গাড়িটি দরজাসহ উড়ে গেছে।

মুঘল আমলে প্রতিষ্ঠিত দিল্লির লাল কেল্লা প্রতিদেন দেখতে যান হাজার হাজার পর্যটক। সবসময়েই সেখানে ভিড় থাকে। বিস্ফোরণের সময়েও বেশ ভিড় ছিল ওই এলাকায়। পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও ৬ জন। আহতরা সবাই হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।

গাড়িবোমা বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি গাড়ি এবং দোকানেও আগুন ধরে যায়। দিল্লি ফায়ার সার্ভিসের ২০টি ট্রাক আগুন নেভানোর কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে সরকারি সূত্র।

কী কারণে এই বিস্ফোরণ ঘটল— সে সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!