1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩২টি স্থাপনায় ৪.৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ব্র্যাক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৩২টি স্থাপনায় ৪.৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ব্র্যাক

প্রতিনিধি

পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ৩২টি স্থাপনায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে ব্র্যাক। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এর সহযোগিতায় এই প্রকল্পে ৪ দশমিক ৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে। ব্র্যাক ও ইডকলের যৌথ অর্থায়নে এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে ইডকল।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এবং ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। জানা গেছে, প্রকল্পের আওতায় দেশের ২১টি জেলায় ব্র্যাকের এই ৩২টি স্থাপনার আকার ও কার্যক্রম অনুযায়ী সৌরবিদ্যুতের সক্ষমতা নির্ধারিত হবে। এর ভিত্তিতে কিছু স্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে ৫১১ কিলোওয়াট।

এ সময় ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান এবং ব্র্যাকের পক্ষ থেকে জলবায়ু কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী ও চিফ ফাইনানসিয়াল অফিসার সাব্বির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে ব্র্যাকের বিভিন্ন কার্যালয় ও স্থাপনার পাশাপাশি ব্র্যাক এন্টারপ্রাইজেস, আয়েশা আবেদ ফাউন্ডেশন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের নেট মিটারিং নীতি অনুযায়ী উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে ক্রেডিট বা আর্থিক সুবিধা পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!