1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সন্ধ্যা পর ল্যাবএইডের সামনে বাসে আগুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সন্ধ্যা পর ল্যাবএইডের সামনে বাসে আগুন

প্রতিনিধি

কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর সম্পূর্ণ লকডাউন কর্মসূচির দুদিন আগেই আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল, নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে বাসটি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। অন্যদিকে, বাড্ডা থানাধীন রাজধানীর বাঁশতলা এলাকায় ভিক্টর পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনের উৎপত্তি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি তারা। অন্যদিকে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বউদ্যোগে আগুন নিভিয়ে ফেলে বাস কর্তৃপক্ষ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!