1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগদান নিয়ে নেতিবাচক আমিরাত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগদান নিয়ে নেতিবাচক আমিরাত

প্রতিনিধি

চলমান যুদ্ধবিরতিতে গাজার আইনশৃঙ্খলা রক্ষা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা স্থিতিশীলকরণ বা আন্তর্জাতিক বাহিনীতে যোগদান করা নিয়ে নেতিবাচক অবস্থানে আছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র ও অংশীদার সংযুক্ত আরব আমিরাত। গাজা স্থিতিশীলকরণ বাহিনীতে যোগ না-ও দিতে পারে দেশটি।

আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের উপদেষ্টা আনোয়ার গারগাশ আজ রাজধানী আবুধাবিতে এক অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রস্তাবিত এই বাহিনী নিয়ে পরিষ্কার ফ্রেমওয়ার্ক দেখতে না পাওয়ার কারণেই এই অবস্থান নিয়েছে আমিরাতের সরকার। “প্রস্তাবিত স্থিতিশীলকরণ বাহিনী নিয়ে এখনও আমিরাত কোনো পরিষ্কার ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছে না। এমন পরিস্থিতি যদি চলে— সেক্ষেত্রে সম্ভবত আমিরাত এই বাহিনীতে অংশ নেওয়া থেকে বিরত থাকবে”, বলেছেন গারাগাশ।

গত ২৯ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন যে প্রস্তাব পেশ করেন ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস তাতে সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। ২০০৬ সালের নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষমতাসীন আছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। তবে এখনই এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে হামাস।

ট্রাম্প যদিও বলেছেন যে গাজা স্থিতিশীলকরণ বাহিনীতে বহু দেশ সেনা পাঠানোর আগ্রহ জানিয়েছে, তবে বেশ কয়েকটি মুসলিম দেশ বলেছে, গাজায় সেনা পাঠানোর অর্থ যদি হয় হামাসের সঙ্গে যুদ্ধ করা— তাহলে তারা সেনা পাঠাতে আগ্রহী নয়।

সূত্র : টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!