1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিনিধি

মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ
মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রেসি‌ডেন্টের বিশেষ দূত ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১০ ন‌ভেম্বর) মালদ্বী‌পের বাংলা‌দেশ হাইক‌মিশন এ তথ্য জানিয়েছে।

হাইক‌মিশন জানায়, সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয়েই শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

ওয়াহিদ হাসান তার ঢাকা সফরের স্মৃতিচারণ করে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, খাদ্য, শিক্ষা ব্যবস্থা ও আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন। তিনি মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগীত, নৃত্য ও শিল্পকলার আদান-প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন।

হাইকমিশনার বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের উচ্চশিক্ষা, মেডিকেল ইন্টার্নশিপ, ইঞ্জিনিয়ারিং ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগসহ বিভিন্ন স্কলারশিপের বিষয়টি উল্লেখ করেন।

উভয়পক্ষই পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা আশা প্রকাশ করেন যে, দুই দেশের এই সহযোগিতা আরও গভীর হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!