1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি নেতা সালাহউদ্দিনের আশ্বাসে অনশন ভাঙলেন তারেক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপি নেতা সালাহউদ্দিনের আশ্বাসে অনশন ভাঙলেন তারেক

প্রতিনিধি

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভাঙলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
বিজ্ঞাপন
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে সালাহউদ্দিন আহমেদ তাকে অনশন ভাঙান।
এসময় তিনি তারেককে বলেন, আগামীকাল (সোমবার) আপিল আবেদন করা হবে এবং কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করা হবে। এখন তোমার অনশন ভাঙা উচিত। এরপর তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে নির্বাচন ভবনের সামনে থেকে সহকর্মীরা নিয়ে যান।
‘আমজনতার দলের’ আবেদন পুনর্বিবেচনার দাবি ইশরাক হোসেনের
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চব্বিশের শহীদ পরিবারের সদস্যদের
আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন। নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দলের’ নাম না থাকায় তিনি অনশন শুরু করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার দল যথাযথ শর্তপূরণ করার পরও নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তারেক দাবি করেন, তার দলের সব পর্যায়ে কার্যক্রম ও কেন্দ্রীয় কার্যালয় থাকা সত্ত্বেও তদন্তে কার্যক্রম খুঁজে না পাওয়ার অজুহাত দেখানো হয়েছে। নিবন্ধন না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
অনশনকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে স্যালাইন নিতে হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। ইসি কর্মকর্তারা অনশনস্থলে এসে তার সঙ্গে কথা বললেও তিনি তার দাবি থেকে সরেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!