1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

ডিসি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, গণপূর্ত বিভাগের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদস্য হিসেবে রয়েছেন। একই সঙ্গে পলাতক আসামি ধরতে পুলিশের অভিযানও চলছে।

এর আগে বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি জেলা কারাগারের দক্ষিণ পাশের দেওয়াল পাইপ বেয়ে উঠে দুই হাজতি পালানোর চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীদের নজরে আসলে লাঠি ছুড়ে থামানোর চেষ্টা করা হয়, তবে তা ব্যর্থ হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানিয়েছেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেন নামে একজনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে আবার আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!