1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী

প্রতিনিধি

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. হাসান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী প্রিয়াংকা (১৯)।
শনিবার (৮ নভেম্বর) রাতে মহাসড়কের ঝিকরগাছার মঠবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে। আহত প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!