1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানে নেছারাবাদে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানে নেছারাবাদে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি

আবু ইউসুফ, নেছারাবাদ,পিরোজপুর:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নেছারাবাদে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। শনিবার সকালে পিরোজপুর-২ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীত ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায় ইমাম উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু, জিয়া উদ্দিন মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল, পৌর যুব নেতা মামুন সর্দার, উপজেলা যুবদলের সাবেক সদস্য আল মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, উপজেলা ছাত্রদলের যুব আহ্বায়ক নাইমুল ইসলাম নাঈম, পৌর ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ আছি।”

তারা আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সফলতার পথে এগিয়ে নেব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!