1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চকবাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চকবাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মৃত সোহাগী বেগম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কিশরাঙ্গা গ্রামের আব্দুল গফুরের মেয়ে। বর্তমানে স্বামী ও সন্তানদের নিয়ে ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশে ৫ তলা ভবনের ৪ তলায় ভাড়া থাকতেন। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ইসলামবাগের ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, ওই নারীর স্বামী সোহেল ঢাকার লালবাগে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করেন। এলাকায় অনেকেই সোহেলের কাছে টাকা পেত। টাকার জন্য এলাকা থেকে সোহাগীকেও ফোন দিয়ে হুমকি দিত পাওনাদাররা। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া লাগত। ঘটনার সময় স্বামী সোহেল বাইরে থাকায় দুই সন্তানকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দেন। দুই সন্তান বাসায় ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তারা দেখে সোহাগী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। এলাকাবাসী সঙ্গে সঙ্গে বিষয়টি থানাপুলিশকে জানায়। পরে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!