1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল এক যুবকের প্রাণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল এক যুবকের প্রাণ

প্রতিনিধি

রাজধানীর উত্তরা পূর্ব থানায় এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার (৮ নভেম্বর) ভোরের দিকে বিএনএস সেন্টারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ইউসুফকে হাসপাতালে নিয়ে আসা বোনজামাই সাইদুল ইসলাম জানান, আমার বোনজামাই একজন মাছ ব্যবসায়ী। ভ্যানে করে তিনি মাছ বিক্রি করেন। ভোরের দিকে মাছ নিয়ে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!