1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত

প্রতিনিধি

বাংলাদেশে এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছরের মধ্যে এসব সয়াবিন আনবে।

মার্কিনিদের সঙ্গে বাংলাদেশের এই বিলিয়ন ডলারের চুক্তির কারণে ভারতের সয়ামিল খাত ক্ষতির মুখে পড়ার শঙ্কায় পড়েছে।গতকাল বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি বলেছে, ২০২৪-২৫ তেল বছরে এমনিতেই রপ্তানি কম ছিল। এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনায় সয়ামিল রপ্তানিকারকরা আরও দুশ্চিন্তায় পড়েছেন। বাংলাদেশ ভারতের সয়ামিলের অন্যতম বড় বাজার। তবে গত বছর বাংলাদেশে তাদের সয়ামিল রপ্তানি কমে ১ দশমিক ৬৩ লাখ টনে নেমে আসে। যা এর আগের অর্থবছরের চেয়ে ৪৬ শতাংশ কম ছিল।

ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক ডিএন পাঠক বলেছেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কমদামে প্রচুর সয়াবিন কিনছে। এ কারণে ২০২৪-২৫ তেলবছরে আমাদের রপ্তানি অনেক কমে গেছে। বাংলাদেশ মাত্রই সয়াবিন কেনার ১ বিলিয়ন ডলারের বিশাল একটি চুক্তি করেছে। যার অর্থ বাংলাদেশ আর ভারত থেকে এ পণ্য কিনবে না। আর এটি একটি চিন্তার বিষয়।”

গত মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ঘোষণা দেয়, বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে আগামী ১২ মাসে ১ বিলিয়ন ডলারের সয়াবিন কিনবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ চুক্তিটি গুরুত্বপূর্ণ। কারণ বাণিজ্য উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা অর্ধেকে নামিয়ে এনেছিল চীন। তখন দেশটি বিকল্প ক্রেতা খুঁজছিল। এরমধ্যেই বাংলাদেশে বিপুল সয়াবিন রপ্তানি করতে যাচ্ছে দেশটি।

সূত্র: দ্য হিন্দু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!