1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামালপুরে নারীকে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জামালপুরে নারীকে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

প্রতিনিধি

জামালপুরে এক নারীকে অপহরণের দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। ২০২২ সালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ভাংগুনি ডাংগা এলাকার মুন্নাফের ছেলে মজনু (৩২), একই উপজেলার রন্ধনীগাছা এলাকার হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৪০), আবুল কাশেমের ছেলে মো. মোমিন (৩৩) ও ভাংগুনি ডাংগা এলাকার ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসের দিকে জামালপুর সদর উপজেলার রশীদপুর এলাকায় ২০ বছরের এক নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় অপরণের শিকার হন। এ ঘটনায় অপহরণ হওয়া ওই নারীর বাবা বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন। মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!