1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না : ফয়জুল করীম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না : ফয়জুল করীম

প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ক্ষমতা ও শাসন দেখেছেন, একবার ইসলামী শাসন ব্যবস্থায় হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়ী করে দেখেন। আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুফতি ফয়জুল করীম বলেন, বাংলাদেশের সংসদ মদকে বৈধ করেছে। যা ইসলামে হারাম। আর এই সংসদ সদস্যদের নির্বাচন করেছেন আপনারা। তাই কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের জন্য লক্ষ্য লক্ষ্য বেরেল মদের গুনাহ তৈরি করে রেখেছেন। আপনারা যদি বলেন আল্লাহ আমরা তো জীবনে মদ স্পর্শও করিনি তাহলে আমাদের জন্য মদের গুনাহ কেন? তখন আল্লাহ বলবেন- তোমরা যাকে নির্বাচিত করেছিলে তারা মদকে বৈধতা দিয়েছিল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা খুন, চাঁদাবাজি, রাহাজানি ও ক্ষমতার অপব্যবহার করেন, তার দায় দায়িত্ব ভোটারদের নিতে হবে। কারণ আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সে জন্য একজন মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা অমুসলিম, তারাও হাতপাখা মার্কায় ভোট দেবেন নিজেদের জীবনের নিরাপত্তা, ন্যায়বিচার ও জান-মাল-ইজ্জত রক্ষার্থে। সকল ধর্মের মানুষের সমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, তার কোনো ভেদাভেদ করা যাবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বার বার নির্বাচিত হয়ে বার বারই ফেল করেছে, বিএনপি পাঁচ বছরের ক্ষমতার মধ্যে দুর্নীতিতে তিন বার বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে ঘটনা ঘটেছে তা সবাই জানে। এখন পলাশে যে ঘটনা ঘটেছে তা পলাশবাসীও জানে। ওরা এখনো ক্ষমতায় যায়নি, তাতেই নিজ দলের নেতা খুনসহ চাঁদাবাজিতে ব্যস্ত রয়েছে। ক্ষমতায় গেলে কী করবে তা আপনারাই বুঝতে পারতেছেন।

মুফতি ফয়জুল করীম বলেন, যারা নৌকার নির্বাচন করে, তারা নৌকা চালাতে জানেন না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে, তারা ধান কাটতে পারেন না এবং যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে জানেন না। কিন্তু হাতপাখা সকল শ্রেণিপেশার মানুষ চালাতে পারেন। এ হাতপাখা প্রার্থী ও ভোটার নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকলেই চালাতে পারেন। এখানে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল দরিদ্র মানুষের প্রতীক, কিন্ত এ প্রতীক নিয়ে ধনীরা নির্বাচন করে। অন্যদিকে হাতপাখা সকল শ্রেণিপেশার মানুষের প্রতীক।

নরসিংদী-২ (পলাশ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসীন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শেখ সাদী শাকিল, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি ওয়ালি খান, যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মোবারক হোসাইন, পলাশ শাখার সভাপতি মো. সোলায়মান ভূইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!