1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহজাহানপুরে ভাড়া বাসায় মিলল বস্তাবন্দি মরদেহ, কথিত স্বামী পলাতক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

শাহজাহানপুরে ভাড়া বাসায় মিলল বস্তাবন্দি মরদেহ, কথিত স্বামী পলাতক

প্রতিনিধি

রাজধানীর শাহজাহানপুরের ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন। এই ঘটনার পর থেকে তার কথিত স্বামী আশিকুর রহমান পলাতক।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ৪৩৯/এ শাহজাহানপুরের বকশীবাগের দ্বিতীয়তলা ভবনের নিচতলার ভাড়া বাসার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মধ্যরাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত সুরভী আক্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের নুরুল হক খানের মেয়ে। বর্তমানে শাহজাহানপুর বকশিবাগের বাসায় ভাড়া থাকতেন।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ঘটনাস্থলে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি, চলতি মাসের ১ নভেম্বর স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বকশিবাগের ওই বাসা ভাড়া নিয়েছিলেন। আশেপাশের লোকজন আমাদেরকে আরো জানায়, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। হয়ত বা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে নিহত নারীর কথিত স্বামী পলাতক রয়েছেন। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ যারা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!