1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রেনের নিচে চাপা পড়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই ব্যক্তি মারা গেছেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ট্রেনের নিচে চাপা পড়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই ব্যক্তি মারা গেছেন

প্রতিনিধি

প্রতিদিনের মতো রোববার (২ নভেম্বর) সকালে বস্তা ভর্তি সবজি নিয়ে গাজীপুরের শ্রীপুরে এসেছিলেন জালাল উদ্দিন (৪০) নামে এক সবজি বিক্রেতা। দিনভর সবজি বিক্রি করে রাতের ট্রেনে বাড়ি ফিরতে উপস্থিত হন শ্রীপুর রেলওয়ে স্টেশনে।

ময়মনসিংহমুখী মহুয়া এক্সপ্রেস ট্রেনে উঠতে দৌড় দেন। এ সময় অপর দিক থেকে আসা অন্য আরেকটি ট্রেনের মুখোমুখি এসে পা পিছলে পড়ে ট্রেনের নিচে চাপা পড়েন। রোবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটে এ ঘটনা।

শরীরের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ার পর মুমূর্ষ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। নেওয়া হয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তার অবস্থা অবনতি হলে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুল ইসলাম।

নিহত জালাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগি ইউনিয়নের নিধিয়ার চর বেপারী পাড়া গ্রামের মৃত তৈয়ব উদ্দিন বেপারীর ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমার বলেন, মুহূর্তের মধ্যেই এমন দুঃখজনক ঘটনাটি ঘটে গেল। যাত্রীটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। আমরা ঘটনাটি দেখামাত্রই দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ পাই। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!