1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুকুরে বিষ প্রয়োগ দুর্বৃত্তদের, কান্না থামছে না মাছ চাষির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পুকুরে বিষ প্রয়োগ দুর্বৃত্তদের, কান্না থামছে না মাছ চাষির

প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। চোখের সামনে হাজার হাজার মাছ ভেসে উঠতে দেখে কান্না থামাতে পারছেন না মাছ চাষি উজির মিয়া।

গত শনিবার (১ নভেম্বর) রাতের কোনো এক সময় সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের উজির মিয়ার পুকুরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। পরদিন সকাল থেকে মরা মাছগুলো ভেসে উঠতে থাকে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার অন্যান্য মাছ চাষিদের মধ্যে।

স্থানীয়রা জানান, চার বছর আগে দেড় বিঘা জমি বর্গা নিয়ে ওই পুকুরে মাছ চাষ শুরু করেন গাইদঘাট গ্রামের শামসুজ্জোহার ছেলে উজির মিয়া। এ বছর তিনি প্রায় দেড় লাখ টাকার কাতলা, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলেন। আর কয়েকদিন পরই মাছ বিক্রি শুরু করার পরিকল্পনা ছিল তার।

ভুক্তভোগী উজির মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি ৫০ হাজার টাকা কিস্তি তুলে ৪৬ হাজার টাকার মাছ ছাড়ি। এরপর আবার ২৭ হাজার টাকার মাছ ছেড়েছি। তারপর সাড়ে আট হাজার টাকার মাছ ছেড়েছি, এমনকি গরু বিক্রি করে ৩২ হাজার টাকার মাছ ছেড়েছি। মাঝেমধ্যে আরও মাছ ছেড়েছি।

তিনি আরও বলেন, আশা করেছিলাম, একবারে মাছ বিক্রি করে ঘর বানাবো। কিন্তু সব শেষ হয়ে গেল, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এর আগেও আমার পুকুরে একবার বিষ দেওয়া হয়েছিল, তখনও প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। এক নিমিষে সব শেষ করে দিল তারা। এ ঘটনার বিষয়টি আমি সদর থানায় জানিয়েছি।

ভুক্তভোগীর ভাতিজা দীননাথপুর গ্রামের নিবিড় মিয়া বলেন, আমার চাচা উজির মিয়া চার বছর ধরে এই পুকুরে মাছ চাষ করছেন। গত শনিবার রাতে কে বা কারা পুকুরে বিষ দেয়, এতে সব মাছ মরে যায়। রোববার আমরা পুকুর থেকে পাঁচ বস্তা পচা মাছ তুলেছি, আজও প্রায় ১০ বস্তা মাছ ভেসে আছে। উনি গরিব মানুষ, একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের সরকারি নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!